NGO Job

২৩ হাজার টাকা বেতনের চাকরি, কাজ শিশুদের অধিকার রক্ষা

Spread the love

ইসলামিক রিলিফ বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শিশু অধিকার বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কমিউনিটি মোবিলাইজার, শিশু অধিকার।

পদের সংখ্যা : ৩।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস।

শিশু অধিকার নিয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডবি ফটোশপ, বেসিক ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং স্কিল থাকতে হবে।

সোশ্যাল মোবিলাইজেশন, ফেসিলেশন স্কিল, কো-অর্ডিনেশন, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও কমিউনিকেশন স্কিল থাকতে হবে। রিপোর্টিং ও ইভালুয়েশন স্কিল থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

চূড়ান্ত নিয়োগ প্রাপ্তির পর কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২৩৮১৬ টাকা। এছাড়াও মোবাইল বিল, ভ্রমণ ভাতা, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, গ্রাচুয়েটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৯ জানুয়ারি, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা করা যাবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/


Spread the love