পানিসম্পদ পরিকল্পনা সংস্থায় চাকরি, আবেদন অনলাইনে
পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি চার পদে ৩৫ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী/কার্টোগ্রাফার
পদসংখ্যা: ১৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: পুরকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে ৫ বছরের অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৭
যোগ্যতা ও অভিজ্ঞতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সরকারি বা আধা সরকারি সংস্থায় ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ থাকা যাবে না।
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের বয়স ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পূরণসংক্রান্ত নিয়মাবলি ও আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া ওয়ারপোর ওয়েবসাইট ও টেলিটকের এই ওয়েবসাইট বা এই লিংক থেকে জানা যাবে।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল বা vas.query@teletalk.com.bd অথবা sco_cis@warpo.gov.bd ঠিকানায় মেইল করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পোস্ট, ইউজার আইডি এবং যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ উপসহকারী প্রকৌশলী পদের জন্য ৫০০ টাকা, সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা; হিসাবরক্ষক পদের জন্য ৪০০ টাকা, সার্ভিস চার্জ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা; অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ৪০০ টাকা, সার্ভিস চার্জ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৩০০ টাকা, সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি–পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৫ জানুয়ারি ২০২২, সকাল ১০টা থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২২ রাত ১২টা পর্যন্ত।
আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/


You have observed very interesting points! ps decent site.Raise range
Today, I went to the beach with my kids. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is completely off topic but I had to tell someone!