বাংলাদেশের চাকরির খবর ও ক্যারিয়ার গাইডSunday, 8 November 2026
💼Bangladesh Jobs ClubJOB CIRCULAR & CAREER UPDATE
NGO Job · February 2, 2022 · মন্তব্য নেই

শাখা ম্যানেজার নিয়োগ: বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এনজিও

Bangladesh Development Society manager job circular
    বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) একটি সু-প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ ও সরকারী ব্যাংক এর আর্থিক সহায়তায় পরিচালিত। এমআরএ (সনদ নম্বর ০৩১৬০-০২৭০২-০০৩৫৫) ও এনজিও বিষয়ক ব্যুরো (নিবন্ধন নং ১৭২/১৯৮৪) এর সনদ প্রাপ্ত সংস্থাটি “ক্ষুদ্রঋণ কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)

পদের নাম: শাখা ম্যানেজার ( নিয়োগের বিস্তারিত এখানে ) 

পদ সংখ্যা: নির্দিষ্ট নয়

শিক্ষাগত যোগ্যতা:  স্নাতকোত্তর/স্নাতক

কর্মস্থল: বরিশাল

বেতন: প্রাথমিকভাবে শিক্ষানবীশকাল ৬(ছয়) মাস। শিক্ষানবীশকালে মাসিক বেতনঃ =২১,০০০/- টাকা এবং পরবর্তীতে =২৩,০০০/- টাকা। নিজস্ব মটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Compensation & Other Benefits

  • প্রাথমিকভাবে ও শিক্ষানবীশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থাকর্তৃক প্রদত্ত আর্থিক সুবিধাদি যেমনঃ সংস্থার নিয়মানুযায়ী মোটরসাইকেল ফুয়েল খরচ, শাখা অফিসে নিখরচায় আবাসন এবং কন্ট্রিবিউটরি লাঞ্চভাতা, মোবাইল বিলের ব্যবস্থাসহ বছরান্তে ২টি উৎসবভাতা, বৈশাখী ভাতা, পিএফ, জিএফ ও কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ চিকিৎসা খরচ ইত্যাদি প্রযোজ্য হবে।

আবেদন করার শেষ তারিখ: 28 Feb 2022

আবেদন করার নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২খ্রীঃ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, বিডিএস বরাবর স্ব-হস্তে দরখাস্তসহ সকল ডকুমেন্টস A4 কাগজে মোবাইল নম্বর, পূর্ণ জীবন বৃত্তান্তসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকুরী অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, মটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি, কোভিড টিকা সনদ এবং সদ্যতোলা ০৩ (তিন) কপি পাসর্ফোট সাইজের ছবি যুুক্ত করে সংস্থার “মানবসম্পদ বিভাগ, বিডিএস, “বিডিএস ভবন”, ৫ সদর রোড, বরিশাল”- এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, জীবনবৃত্তান্তে ক্ষুদ্রঋণ কর্মসূচীতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেও www.bdsbd.org পাওয়া যাবে।

 

আরো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

আমাদের সবগুলো পোস্ট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের সংঙ্গে থাকুন
https://www.facebook.com/BangladeshJobsClub/
Visit More Information
https://bdjobsclub.com/

admin

লেখকের সব পোস্ট দেখুন →

মন্তব্য ও আলোচনা

এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত লিখুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।